অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৬শে এপ্রিল ২০২৬ | ১৩ই বৈশাখ ১৪৩৩

রাকসু নির্বাচন: কেন্দ্রে মোবাইল-ক্যামেরা নিতে পারবেন না ভোটাররা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৭

remove_red_eye

৮৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নেওয়া যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক ভোটার গাইডলাইনে এ নির্দেশনা দেওয়া হয়।

ভোটার গাইডলাইনে ভোট দেওয়ার নিয়ম, ভোটারের করণীয়, ভোটারের বর্জনীয়, সচেতনতা বার্তা এবং বিশেষ সতর্কতা দেওয়া হয়।

ভোট দেওয়ার নিয়ম

১. প্রত্যেক ভোটারকে শিক্ষার্থী পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
২. এককেন্দ্রের ভোটার অন্যকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
২. ভোটকেন্দ্রে যাওয়ার আগে ভোটার তালিকায় নাম, ভোটকেন্দ্র ও টেবিল নম্বর যাচাই করে নিতে হবে।
৩. ভোট প্রদানের পূর্বে আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে।

ভোটারের করণীয়

১. শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে।
২. আইনশৃঙ্খলা রক্ষা কমিটি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলতে হবে।
৩. পছন্দের প্রার্থীর নামের পার্শ্বের চারকোনা ঘরে সরবরাহকৃত সাইনপেন দিয়ে ক্রস (×) চিহ্ন দিতে হবে।

ভোটারের জন্য যা বর্জনীয়

১. ভোটদান শেষে ভোটকেন্দ্রের ৫০ মিটারের মধ্যে অবস্থান করা যাবে না।
২. ভোটকেন্দ্রে প্রচার-প্রচারণা করা যাবে না।
৩. ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা বা ভীতি প্রদর্শন করা যাবে না।
৪. ভোটকেন্দ্রে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।

সচেতনতা বার্তা

এতে বলা হয়— মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার। দায়িত্বশীলভাবে ভোট দিয়ে রাকসু নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করে তুলুন।

১. ভিন্নমত ও প্রার্থীর প্রতি সহনশীলতা বজায় রাখুন।
২. সময়মতো এসে দায়িত্বশীলভাবে ভোট দিন।
৩. বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় সচেতন থাকুন।
৩. অন্যের ভোটের গোপনীয়তা ভঙ্গ করবেন না।

বিশেষ সতর্কতা

বিশেষ সতর্কতায় বলা হয়, কেউ আচরণবিধি ভঙ্গ করলে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয়/বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সকল দণ্ডে দণ্ডিত হবে।

দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ

ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ

ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক

ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ

ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি

মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি

আরও...