বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৭
২১২
বাংলার কণ্ঠ ডেস্ক : মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে দুপুর ২টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষকরা। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবরোধ চলছিল। আন্দোলনকারীরা বলছেন, অতীতেও বিভিন্ন সময় সরকার আশ্বাস দিয়েছে, কিন্তু দাবি পূরণ হয়নি। এবার তারা রাজপথে থেকেই এ সমস্যার সমাধান করে ক্লাসে ফিরতে চান।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তারা বলছেন, দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না থাকায় তারা শাহবাগ অবরোধ করতে বাধ্য হয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সরেজমিনে শাহবাগ মোড়ে দেখা যায়, শিক্ষকরা ব্যস্ততম এ মোড়টিতে অবস্থান নিয়েছেন। তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
শিক্ষকরা বলছেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না৷ তাদের দাবি ন্যায্য উল্লেখ করে সরকারকে দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বানও জানিয়েছেন।
কুমিল্লা থেকে আন্দোলনে আসা সহকারী শিক্ষক সুলতানা রহমান জাগো নিউজকে বলেন, ‘আমাদের দাবি তো যৌক্তিক। আমরা অন্যায় দাবি করিনি৷ আমাদের যে বেতন দেওয়া হয় তা দিয়ে সংসার চলে না। দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো।’
রাজশাহী থেকে আসা শিক্ষক মোখলেসুর রহমান বলেন, ‘সরকার দাবি মানতে গড়িমসি করছে৷ আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। রাজপথেই সমস্যার সমাধান করে ক্লাসে ফিরতে চাই৷’
এদিকে, শাহবাগ অবরোধের ফলে আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। এতে দেখা দিয়েছে তীব্র যানজট৷ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ৷
এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বাড়িভাড়া ২০ শতাংশের এক শতাংশও কম হবে না; চিকিৎসা ভাতা ১ হাজার ৪৯৯ টাকা হলেও হবে না, ১৫০০ টাকা করতে হবে; কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশই দিতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাবো, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে৷
বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তিন দফা দাবিতে সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এতে সারাদেশ থেকে হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নেন।
আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, অতীতেও বিভিন্ন সময় সরকার আশ্বাস দিয়ে দাবি পূরণ করেনি। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবেন না।
শিক্ষকদের অন্য দুটি দাবি হলো- শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক