অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরসামাইয়া ইউনিয়নে যুবদলের কর্মীসভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৫৩

remove_red_eye

৩৫১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শান্তির হাট বাজার সংলগ্ন ইউনিয়ন বিএনপির কার্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। 
চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাবুদ্দিন মাতাব্বারের সভাপতিত্বে ও জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রুবেল মিয়াজির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব বেলাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহ হাওলাদার, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহ আহ্বায়ক আমিনুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক মো. ইস্রাফিল, খায়রুল ইসলাম মিলন, জেলা যুবদলের  যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজন, সহ সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন বাহার, সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রোমান প্রমুখ।
এসময়, যুবদলের নেতাকর্মীরা তাদের অতীত আন্দোলন সংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদী সরকারের আমলে যুবদলের নেতাকর্মীরা রাজপথে নেমে আন্দোলন করেছেন, হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন।
কর্মী সম্মেলনে বক্তারা আরও বলেন, আগামীতে যুবদলের নতুন কমিটিতে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। তারা দাবি জানান, কোনো সুবিধাবাদী ও আওয়ামী লীগের দোসরদের যুবদলের কমিটিতে জায়গা দেওয়া যাবে না।
এদিকে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল লতিফ টিটু ও সদস্য সচিব বেলাল হোসাইন তাদের বক্তব্যে বলেন, আমরা যুবদলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল করতে চাই। যারা আগের স্বৈরাচারী সরকারের সময় আন্দোলন সংগ্রাম করে জেল-জুলুমে শিকার হয়েছেন, তাদেরকে আগামী কমিটিতে জায়গা দেওয়া হবে।
তারা আরও বলেন, যুবদলের কমিটিতে কোনো অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হবে না এবং আওয়ামী লীগের দোসরদের মুক্ত যুবদলের কমিটি গঠন করা হবে। 
এর আগে চরসামাইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি পদ প্রত্যাশী আক্তার হোসেন নেতৃত্বে ইউনিয়নের সাহেব আলী মার্কেট বাজার একটি বিশাল মিছিল নিয়ে ইউনিয়ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপির কার্যালয় এসে শেষ হয়।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...