অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার, তিন জেলে আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৫ রাত ০৯:৫৪

remove_red_eye

২৯৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করার সময় তিন জেলেকে আটক করা হয়। এই সময় একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ কারেন্ট জাল জব্দ করা হয়।
সোমবার রাতভর  উপজেলার মেঘনার চরপিয়াল পয়েন্টে অভিযান চালিয়ে এদের আটক করে উপজেলা মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা।
পরে সোমবার বিকেল সাড়ে ৪ টায় আটককৃত জেলেদের নিয়মিত মামলা করে মনপুরা থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক। তিনি আরও জানান, আটককৃত জেলেদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
আটককৃত তিন জেলে হলেন, মোঃ জয়নাল (৪৫), মোঃ মিজান (৩২) ও মোঃ সুমন (১৯)। এদের সবার বাড়ি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ শিকার করার সময় একটি ট্রলার, কারেন্ট জাল সহ তিন জেলেকে আটক করে নিয়মিত মামলা করে মনপুরা থানা হেফাজতে রাখা হয়েছে।

মনপুরায় মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...