অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৪০১

আকবর জুয়েল, লালমোহন: ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 
সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়।
পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পলাশ সমাদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং সিপিপির সদস্যরা উপস্থিত ছিলেন। 


লালমোহন মোঃ ইয়ামিন