অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৫ই অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় শিশুদের মাঝে টাইফয়েড টিকা দেয়ার আনুষ্ঠানিক উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৫ রাত ১০:০০

remove_red_eye

৩২২

জেলায় ৬ লাখ ৭৮ হাজার ৭৭৮ শিশুকে দেয়া হবে বিনামূল্যে টাইফয়েড টিকা

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় শিশুদের মধ্যে টাইফয়েড টিকা ভ্যাকসিন দেয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে ভোলা সরকারি বালক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন দেয়ার কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

অনলাইন নিবন্ধন শেষে টিকা কাড প্রাপ্ত শিক্ষার্থীরাই কেবল এ ভ্যাকসিন নেয়ার সুযোগ পাচ্ছে।

সিভিল সার্জন জানান, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা এ টিকার জন্য অনলাইনে নিবন্ধন করতে পারবে। সরকারিভাবে বিনামূল্যে ভোলা জেলায় ৬ লাখ ৭৮ হাজার ৭৭৮ জন শিশুকে টাইফয়েড টিকা ভ্যাকসিন দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মনিরুল ইসলাম, ভোলা পরিবার পরিকল্পনা কার্যালয় সহকারী উপ পরিচালক অচিন্ত্য কুমার ঘোষ, স্কুল প্রধান শিক্ষক আজাহারুল হক আজাদসহ শিক্ষকরা।


ভোলা সদর মোঃ ইয়ামিন