অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ | ৩০শে ভাদ্র ১৪৩৩

মনপুরায় যুক্ত হচ্ছে সাবমেরিন ক্যাবল, স্বস্তি ফিরবে গ্রাহকদের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

২৬৬

বাংলার কণ্ঠ ডেস্ক : সাগর উপকূলের দ্বীপ ভোলার মনপুরায় বিদ্যুৎ সমস্যার সমাধানে এবার সাবমেরিন ক্যাবল লাইনে যুক্ত হতে যাচ্ছে।  

আগে এ উপজেলায় দৈনিক ৪/৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হতো, এটি চালু হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে বলে জানা গেছে।

গত শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমদ এবং অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি) কেএম আলী রেজা নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সভায় এমন তথ্য উঠে এসেছে।

সভায় অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, মনপুরাকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে দুটি টেকনিক্যাল রুট বিবেচনায় আছে, একটি তজুমুদ্দিন উপজেলা থেকে চরকলাতলী হয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরায় সংযোগ স্থাপন, অপরটি চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি সংযোগ।

অন্যদিকে অতিরিক্ত সচিব কেএম আলী রেজা জানান, সাবমেরিন ক্যাবলের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগেও মনপুরার মানুষ অন্ধকারে না থাকে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা জানান, মান্ধাতা আমলের ডিজেলচালিত জেনারেটর দিয়ে গুটিকয়েক গ্রাহককে রাতে তিনঘন্টা বিদ্যুৎ দেওয়া হতো। যা প্রায়সময়-ই বিকল থাকে।

জানা গেছে, মনপুরা উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। উপজেলা সদর হাজীরহাট ও আশ-পাশের এলাকার ৯৬৬ জন গ্রাহকের প্রয়োজন ৪ মেগাওয়াট। অথচ মনপুরায় বিদ্যুৎ উৎপাদন  হচ্ছে-মাত্র ৪২০ কিলোওয়াট। যা প্রয়োজনের তুলনায় ১০ ভাগের একভাগেরও কম। এখানে তিনটি জেনারেটর রয়েছে,এর মধ্যে একটি বিকল। বাকি দুটিও দীর্ঘদিনের পুরোনো, পরিত্যক্ত এবং সার্বক্ষণিক চলার অনুপযুক্ত। যে কারণে যেটুকু বিদ্যুৎ উৎপন্ন হয় তাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।  

মনপুরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী কেএম ফরিদুল ইসলাম জানান, সমস্যা সমাধানের জন্য বর্তমানে উপজেলা সদরে ৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎ প্লান্ট নির্মাণের কাজ চলছে। এছাড়া পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হলে মনপুরাবাসীর জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।

মনপুরা ভোলা জেলার দক্ষিণে অবস্থিত। এ উপজেলার মোট আয়তন ৩৭৩ দশমিক ১৯ বর্গ কিলোমিটার।  

ভোলার জেলা প্রশসাক (ডিসি) মো. আজাদ জাহান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্বীপ মনপুরাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নানাবিধ কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছেন। এটি বাস্তবায়ন হলে সাগর মোহনার এ জনপদ হবে ভ্রমণপিপাসু দেশ-বিদেশি পর্যটকদের অভয়ারণ্য।

ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

দৌলতখানে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়

দৌলতখানে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়

ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

আরও...