মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৪
৩৩০
সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা থেকে : মনপুরা উপজেলায় উন্নীত হওয়ার ৩২ বছর পার হলেও এখনও ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার দেড় লাখ মানুষ। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকটে থাকা এ দ্বীপবাসী দিনে-রাতে মিলিয়ে গড়ে মাত্র তিন ঘণ্টা বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।
ওজোপাডিকোর (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি) দুটি জেনারেটরের মাধ্যমে সর্বোচ্চ ৬০০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়, যেখানে প্রয়োজন কমপক্ষে ৫ মেগাওয়াট। ফলে দ্বীপবাসীর স্বপ্নের আলো আজও সীমিত পরিসরে বন্দি।
নদীভাঙন রোধ ও অবকাঠামোগত উন্নয়ন হলেও বিদ্যুৎ খাতে তেমন কোনো অগ্রগতি হয়নি মেঘনাবেষ্টিত এই উপকূলে। বিদ্যুতের দাবিতে স্থানীয়রা একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ ও আন্দোলন করলেও ভাগ্যের পরিবর্তন হয়নি। তবে সম্প্রতি সেই দীর্ঘ প্রতীক্ষার অবসানের আশা দেখছে মনপুরাবাসী।
সম্প্রতি মনপুরা উপজেলাকে জাতীয় গ্রিডের আওতায় আনতে কারিগরি দিক, সুবিধা ও চ্যালেঞ্জসমূহ পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সচিব পর্যায়ের একটি প্রতিনিধি দল মনপুরা পরিদর্শন করেছে।
গত শুক্রবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের (পরিকল্পনা) অতিরিক্ত সচিব নূর আহমদ। বিশেষ অতিথি ছিলেন নবায়নযোগ্য জ্বালানি অনুবিভাগের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামান, নির্বাহী পরিচালক প্রকৌশলী রোকনুজ্জামান, পরিচালক মনিরুজ্জামান, পরিচালক মো. আবদুল আজিজ, উপসচিব মুহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ ও সিনিয়র সহকারী সচিব হাসান সাদী।
সভায় বক্তারা বলেন, “অতি শিগগিরই মনপুরার মানুষ ২৪ ঘণ্টা জাতীয় গ্রিডের বিদ্যুৎ সুবিধা পাবে। আধুনিক সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে আলোকিত হবে এই অবহেলিত জনপদ।
প্রধান অতিথি অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, “মনপুরায় বিদ্যুৎ সংযোগের জন্য দুইটি টেকনিক্যাল রুট বিবেচনায় রয়েছে। একটি হলো তজুমদ্দিন উপজেলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চর কলাতলী হয়ে মনপুরা পর্যন্ত সংযোগ দেওয়া। অন্যটি চরফ্যাশন উপজেলা থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি সাবমেরিন ক্যাবল স্থাপন। নবায়নযোগ্য বিদ্যুতের উপযোগিতা এখানে সীমিত হলেও জাতীয় গ্রিডের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা এখন অনেক উজ্জ্বল।
সভায় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমীমুল ইহসান জসীম, মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন ও প্রেসক্লাব সভাপতি অহিদুর রহমান প্রমুখ।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত