বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৫ রাত ১০:৩৯
৩২৯
বাংলার কন্ঠ প্রতিবেদক : মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালানোর সময় ভোলার মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যদের ওপর হামলা চালিয়েছে অসাধু জেলেরা।
শনিবার বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ হিজলা ও ভোলা সদর উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ পরিচালক মো. নাসির উদ্দিনসহ অন্তত ৫ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতরদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্যা ইমদাদুল্যা জানান,গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার কয়েকটি উপজেলার মৎস্য বিভাগের টিম কোষ্টগার্ড সহ যৌথভাবে অভিযান পরিচালনার লক্ষ্যে মেঘনা নদীতে যান। অভিযানের সময় কিছু অসাধু জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে দেখা যায়।
এসময় অভিযানের সদস্যরা তাদের আটক করতে গেলে জেলেরা ট্রলার থেকে মৎস্য বিভাগের বোট লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ পরিচালক মোঃ নাসির উদ্দিন সহ বোটে থাকা বেশ কয়েকজন ইটের আঘাতে আহত হন।
তিনি আরো জানান, এ ঘটনায় ২৭ জেলেকে আটক করতে সক্ষম হয় মৎস্য বিভাগ। এদিকে হামলায় গুরুতর আহত দুই জনকে উদ্ধার করে রাতে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
এদিকে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা দুঃখজনক ও নিন্দনীয়। তবুও অভিযান চলমান থাকবে।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত