অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২৫ রাত ০৮:১১

remove_red_eye

২৮৪

বাংলা কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আলীনগর ৭ নং ওয়ার্ড  সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে কয়েকশত নারী-পুরুষ উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগম ও তার ছেলে নাজিম সাঝি এবং তার সহযোগিদের গ্রেফতার ও মাদকের আস্তানা ভেঙ্গে দেওয়ার দাবী জানায়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন,মো. শোয়েব, মোশারেফ হোসেন বাহার, মাওলানা মো. ইব্রাহিম, মো. হারুন, সোলায়মান মামুন, নূরনবী হাওলাদার মনির, ইমরান হোসনে নিরব, ছালাউদ্দিন, ইসমাইল হোসেন বাবুল প্রমুখ। 
মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বর্তমানে মাদকের ছোবল বেড়েই চলেছে। হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, মদসহ বিভিন্ন নেশাজাতীয় মাদক পাওয়া যাচ্ছে। এতে এলাকার নারী পুরুষ, তরুণ ও কিশোর কিশোররা মাদকে আসক্ত হয়ে পড়েছে। এই এলাকার মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগমের ছেলে ও তার স্বামী একাধিক মাদকসহ প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছে। কিন্তু কিছুদিন পরে আবার তার মাদক ব্যবসা শুরু করে। শুধু তাই নয় এই ইয়ানুর বেগম মানুষের জমি জোরপূর্বক দখলসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগম ও তার সহযোগীরা এই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত। ফলে তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে।
মাদকের এত ছড়াছড়ি থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা দেখছি বর্তমানে নদী ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। সেখানে প্রশাসন সেইভাবে অসাধু জেলেদের ফিল্ম স্টাইলে আটক করেছে যদি মাদক ব্যবসায়ীদের এইভাবে আটক করতো তাহলে যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যেত।
তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করলেই যদি মিথ্যা মামলার শিকার হতে হয়, তবে সাধারণ মানুষ কীভাবে নির্ভয়ে কথা বলবে? আমরা চাই একটি মাদকমুক্ত, নিরাপদ, ন্যায়ের সমাজ। প্রশাসনের উচিত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। 
এলাকাবাসীরা  মাদক ব্যবসায়ী ইয়ানুর বেগম ও তার ছেলে নাজিম সাঝি এবং তার সহযোগিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বক্তারা পুলিশ প্রশাসনের নিকট দাবি জানান। মানববন্ধনে ওই ইউনিয়নের  কয়েকশ নারী পুরুষ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহণ করে।

ভোলা সদর মোঃ ইয়ামিন

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...