বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৭
৩৬১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ২০ জেলেকে আটক করা হয়েছে । গত ২৪ ঘণ্টায় ভোলা সদর ও লালমোহন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকৃতদের জেল জরিমানা দেয়া হয়েছে। এছাড়াও জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জেলা মৎস্য বিভাগ জানায়, লালমোহনের তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করা হয়। পরে বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জেলেকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আজিজ। এসময় এক জেলেকে ১ হাজার টাকা জরিমানা এবং তিনজন অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।এছাড়াও অভিযানে ৫ হাজার মিটার অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ১৫ কেজি ইলিশ ও অন্যান্য মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

অন্যদিকে ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ৪ জেলে আটক হয়।এসময় জব্দ করা হয় প্রায় ৬ হাজার মিটার জাল ও ১৪ কেজি জাটকা ইলিশ। এছাড়া চরফ্যাশন উপজেলায় মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে ১৫ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত