বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩১
৩১৩
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৮ অক্টোবর) আটক হওয়ার কিছুক্ষণ আগেই তিনি নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন এবং ভিডিওবার্তা রেকর্ড করেন। তার আগেই তিনি ‘দ্য কনসায়েন্স’ নামের জাহাজে ইসরায়েলি হামলার ঘটনাটি সরাসরি সম্প্রচার করেন।
ভিডিওবার্তায় শহিদুল আলম বলেন, আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তার মানে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েল দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সহযোগিতায় তারা গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।
এর আগে ফ্রিডম ফ্লোটিলার বরাতে আল জাজিরা জানিয়েছিল, গাজা অভিমুখে যাত্রার সময় তাদের বহরে ইসরায়েলি সেনারা হামলা চালায়। এতে ‘দ্য কনসায়েন্স’ সহ বেশ কয়েকটি জাহাজ দখল করে নেয় ইসরায়েল।
ফ্লোটিলা জানায়, হামলার সময় ‘দ্য কনসায়েন্স’ নৌকায় ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী ছিলেন, যাদের মধ্যে শহিদুল আলমও ছিলেন। ওই বহরের সঙ্গে থাকা তিনটি ছোট নৌকাতেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
অন্যদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে জানায়, আইনি নৌ অবরোধ ভঙ্গের চেষ্টা ব্যর্থ করা হয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, আটক জাহাজ ও যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সকল যাত্রী নিরাপদ আছেন এবং দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ফ্রিডম ফ্লোটিলা একটি আন্তর্জাতিক শান্তি উদ্যোগ, যা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত