তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই অক্টোবর ২০২৫ রাত ০৯:০৯
৪০৭
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে : ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) তজুমদ্দিন উপজেলার ৩নং চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শুভ দেবনাথ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

জেলা মৎস্য অধিদপ্তর সুত্র জানায়, চলতি অর্থবছরে ভোলা জেলার ১ লক্ষ ৪৩ হাজার ৪ শত ৪৮ জন জেলের জন্য জনপ্রতি ২৫ কেজি করে ৩ হাজার ৫ শত ৮৫ মেঃটন চাল বরাদ্দ পাওয়া গেছে। ভোলায় মোট নিবন্ধিত জেলের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার। হিসাব মতে জেলায় প্রায় ২৫ হাজার নিবন্ধিত জেলে ভিজিএফ বরাদ্দ বঞ্চিত হয়েছে। এদিকে তজুমদ্দিনে নিবন্ধিত ১৮ হাজার ৭১৪ জন জেলের জন্য ৪৬৭ মঃটন চাল বরাদ্দ আসে।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন, ২২ দিনের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির সফল করতে সরকার জেলে পরিবারের পাশে থেকে সহায়তা করছেন। এক্ষেত্রে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় বক্তরা সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত