বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯
১৪৫
গাজামুখী নৌবহরে যোগ দেওয়ার সাহসী উদ্যোগের জন্য দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ শুধু সংহতির প্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী উচ্চারণ। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন, এই জাতি কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি এবং করবে না।
তারেক রহমান আরও উল্লেখ করেন, বিএনপি সবসময় শহিদুল আলমের পাশে থাকবে এবং ফিলিস্তিনের জনগণের ন্যায়সংগ্রামে তাদের সমর্থন জানিয়ে যাবে।
গাজায় সংবাদ ও তথ্য অবরোধ ভাঙার উদ্দেশ্যে প্রথম বাংলাদেশি হিসেবে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া ফ্লোটিলায় যোগ দিয়েছেন শহিদুল আলম।
ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় পৌঁছানোর চেষ্টায় থাকা জাহাজ কনশান্স থেকে শুক্রবার দুপুরে ফেসবুক লাইভে বক্তব্য দেন তিনি। কনশান্স হলো ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার (টিএমটিজি) নৌবহরের একটি জাহাজ। এএফসি বৈশ্বিক উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ অংশ হিসেবে অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে কাজ করছে।
শহিদুল আলম জানান, আমরা দৃঢ়প্রতিজ্ঞ, যেকোনো বাধা-বিপত্তি উপেক্ষা করে গাজায় পৌঁছাবো। আমাদের লক্ষ্য গাজা এবং আমরা কোনো প্রতিবন্ধকতাকে মেনে নেবো না।
দৌলতখানে স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভোলায় বিপুল পরিমাণ জ্বালানি ও তেল জব্দ
ভোলায় ১৩ হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতার ইন্তেকাল, জেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ
ভোলায় সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলমের ইন্তেকাল দৈনিক বাংলার কণ্ঠ পরিবারের শোক
ভোলায় স্বেচ্ছাসেবক দল নেতার পিতার ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক
ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা ও সাংবাদিক সুমনের পিতা জাহাঙ্গীর আলম মিয়ার ইন্তেকাল ।। দাফন সম্পন্ন, সর্বস্তরের শোক
ভোলায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
ভোলায় যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দেয়া অবৈধ ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ
মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক