লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২০ বিকাল ০৪:৫৯
৯২৫
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। রবিবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলা ও সেচ যন্ত্র বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, যে দেশ এক সময় বিশ্ব দরবারে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত ছিলো, সে দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন বিশ্ব দরবারে সমৃদ্ধশালী দেশ হিসেবে সম্মানের সহিত জায়গা দখল করে নিয়েছে। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর সজীব জয় ডিজিটাল পার্কে লালমোহন স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষ রোপন ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণ এবং ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নিবার্হী কর্মকতার্ হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আরও অনেকে।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত