বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪
২১৪
যুক্তরাষ্ট্র সফররত এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন এনসিপি নেতাকর্মীরা৷
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সমানে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷

এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন। এসময় তারা অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হওয়া সফর কর্মসূচিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন।
হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ থেকে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তুলে এনসিপি নেতারা বলেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ দেশে ও বিদেশে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে হামলা করা হচ্ছে৷ তাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি৷
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার বিকেলে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান তিনি এবং তার সফরসঙ্গীরা। যার মধ্যে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাও ছিলেন। বিমানবন্দর থেকে বেরোনোর সময় আওয়ামী লীগের একদল নেতাকর্মী আখতার ও জারাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে আখতারের গায়ে ডিম ছোড়া হয়।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত