বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:০২
২৯১
মোহাম্মদ আব্দুর রহমান বিল্লাহ: আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে ভোলায় মন্দির কমিটির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখা।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমির মাস্টার মোঃ জাকির হোসাইনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ইসরাইল হোসেন মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আমির অধ্যাপক মোঃ কামাল হোসাইন, পৌর আমির মোঃ জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ রুহুল আমিনসহ জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সৌহার্দ্যের মাধ্যমে সামাজিক বন্ধনকে শক্তিশালী করেছে। আসন্ন শারদীয় দুর্গোৎসব দেশব্যাপী শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
এ সময় মন্দির কমিটির প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন অশোক চন্দ্র ঘোষ, ডা. নরেন্দ্র চন্দ্র শীল, গৌরাঙ্গ চন্দ্র রায় ও ক্ষিতীশ বাবু প্রমুখ।
মতবিনিময় সভায় জামায়াত নেতাদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত