অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


আজ নির্বাচনি প্রচার শুরু ইনকিলাব মঞ্চের হাদির


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩১

remove_red_eye

৩৩৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগ জাদুঘরের সামনে আবহমান বাংলার মিলাদ পড়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন হাদি। 

এর আগে গত রোববার (১৪ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে হাদি লিখেছিলেন, শুক্রবার বিকেল ৪টায় মিলাদ পড়ে নির্বাচনি বিসমিল্লাহ বলব। তবারক থাকবে ঐতিহ্যবাহী বাতাসা। আপনাদের সবাইকে দাওয়াত। আগামী সপ্তাহ শুধু আপনাদের পরামর্শ নোট করতে থাকবো। ইনশাআল্লাহ।  


 

FB_IMG_1758266513682

ঢাকা-৮ এর ভোটারদের অনেকেই ইতোমধ্যে হাদির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের সরাসরি আলাপ-আলোচনা ভোটার ও প্রার্থী উভয়ের জন্যই কার্যকর। প্রচারণার এই নতুন ধরন ভোটারদের অংশগ্রহণ বাড়াতে এবং স্থানীয় সমস্যাগুলো দ্রুত জানতে সাহায্য করবে বলে মনে করছেন অনেকেই।