অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় দৃষ্টিপ্রতিবন্ধী কামাল পরিবারের পাশে নিজাম-হাসিনা ফাউন্ডেশন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

২৮৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  দৈনিক বাংলার কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যামে সংবাদ প্রকাশের পর  ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী কামাল হোসেন মাঝি ও তাঁর পরিবারকে বৃহস্পতিবার পর্যন্ত আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসন ও একাধিক সমাজসেবী। এ পরিবারে বাবা কামালসহ তাঁর তিন সন্তান দৃষ্টি প্রতিবন্ধী।
বিভিন্ন পত্রপত্রিকায় ‘কামাল ও তাঁর তিন সন্তান দৃষ্টিপ্রতিবন্ধী, প্রতিদিন যুদ্ধ করেও কূল খুঁজে পান না’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আলোচনায় আসে। এর পর নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ভোলা জেলা প্রশাসক এগিয়ে আসেন।
নিজাম উদ্দিন আহমেদ কামালের ঘর সংস্কারের জন্য নগদ ২৫ হাজার টাকা দেন। জেলা প্রশাসনও নগদ ১০ হাজার টাকা দিয়েছে এবং ভবিষ্যতে আরও সহায়তা করার আশ্বাস দিয়েছে।
কামাল হোসেন মাঝি জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। পরিবারের ছয়জন সদস্যের মধ্যে স্ত্রী ও মেঝো মেয়ে ছাড়া বাকি চারজনই দৃষ্টিপ্রতিবন্ধী। বড় মেয়ে কামরুন নাহার (২৫), ছেলে আবুল বাশার (১৩) ও মেয়ে শশী আক্তার (১০) দৃষ্টিপ্রতিবন্ধী।
অভাব-অনটনের সংসারে প্রতিদিন লড়াই করে চলছেন কামাল। তাঁর অনুরোধ—দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আবুল বাশার ও মেয়ে শশী আক্তারের পড়াশোনার দায়িত্ব কোনো প্রতিষ্ঠান নিক। দৃষ্টি প্রতিবন্ধীদের লেখাপড়া করানোর জন্য দেশে অনেক প্রতিষ্ঠান আছে। এ দুটি শিশুকে পড়ানোর দায়িত্ব কি কেউ নিতে পারে না?
ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান যদিও বলেছেন, দৃষ্টিপ্রতিবন্ধী কামাল মাঝির পরিবারের খোঁজ নেওয়া হয়েছে। তাঁদের পাশে থেকে যথাসাধ্য সহায়তা করা হবে।
নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজামউদ্দিন আহমদ বলেন, তিনি জনসেবার উদ্দেশ্যে নিজাম-হাসিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করেছেন। এর অর্থায় নিজাম-হাসিনা চক্ষু হাসপাতাল, নিজাম-হাসিনা হাসপাতাল, বৃদ্ধ নিবাস গড়েছেন। একাধিক মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। প্রতিবছর শহ শহ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়।

নিজাম-হাসিনা ফাউন্ডেশন ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...