বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৭
২৬২
নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার এবং পিআরের দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলামী, খিলাফাত মজলিসসহ সমমনা দলগুলো।
সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি পূরণের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
চরমোনাই পীর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল দেশের মৌলিক সংস্কার নিশ্চিত করা, কিন্তু সেই লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে কেবল নির্বাচনের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। এটি দেশের ভবিষ্যৎ রাজনীতিকে আবারও পুরোনো অশুভ চক্রে ফিরিয়ে নিয়ে যেতে পারে।
চরমোনাই পীর তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের পেছনের মূল উদ্দেশ্যগুলো তুলে ধরে বলেন, জুলাইয়ের আন্দোলন শুধু ক্ষমতার পালাবদলের জন্য ছিল না, বরং তা ছিল দেশের রাজনৈতিক সংস্কৃতির শুদ্ধতা, রাষ্ট্রের ভারসাম্য প্রতিষ্ঠা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার জন্য।
তিনি আরও বলেন, বিগত ১৪ মাসেও জুলাই সনদ চূড়ান্ত না হওয়ায় এবং আইনি সংস্কারে বাধা আসার কারণে আমরা হতাশ। নির্বাচনের পর সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ার আশা খুবই কম। তাই নির্বাচনের আগেই সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পীর সাহেব চরমোনাই। তিনি জানান, কর্মসূচিগুলো ধীরে ধীরে আরও কঠোর হবে।
প্রাথমিকভাবে ঘোষিত কর্মসূচিগুলো হলো:
* ১৮ সেপ্টেম্বর: ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
* ১৯ সেপ্টেম্বর: দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ।
* ২৬ সেপ্টেম্বর: সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল।
চরমোনাই পীর আরও বলেন, এ যুগপৎ আন্দোলন কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং এটি জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের রক্তের প্রতি দায়বদ্ধতা থেকেই শুরু করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত