দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে জুলাই ২০২০ সকাল ১১:৩৯
৮০২
দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানের পশুর হাটগুলোতে স্বাস্থ্য বিধি চরমভাবে লংঘন করে চলেছে ক্রেতা-বিক্রেতা উভয়ই। আর মাত্র এক দিন পর কোরবানির ঈদ। ঈদ যতই ঘনিয়ে আসছে হাটগুলোতে ততই বাড়ছে পশুর সংখ্যা ও মানুষের ভীড়। পৌরসভাসহ উপজেলার নয়টি ইউনিয়নে মোট আটটি হাট রয়েছে। হাটগুলো হচ্ছে দৌলতখান বাজার, বাংলাবাজার, নুরমিয়ারহাট,দলিলউদ্দিন খায়েরহাট, মৃধার হাট চরপাতা কাজিরহাট, নঈমুদ্দিন হাট ও মেদুয়ার মুন্সির হাট। এসব হাটে কোরবানির পশু কিনতে আসা মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেলেও সামাজিক দুরত্ব ও মাস্ক পড়ার মতো স্বাস্থ্যবিধির কোন বালাই নেই কারো মধ্যেই। প্রশাসন ও আইন শৃংখলা রক্ষা বাহিণীর পক্ষ থেকে স্বাস্থ্য বিধি মানার জন্য প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালানো হলেও কেউ কোন গুরুত্ব দিচ্ছেনা।
এদিকে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে নিরাপদ মাংস উৎপাদন, কোরবানির হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিস্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব কোরবানির পশুর হাটের কার্যক্রম যথাযথ ভাবে মনিটরিং করার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম কাজ করছে। মঙ্গল ও বুধবার বিকালে সরেজমিন দৌলতখান পৌরসভাসহ উপজেলার বিভিন্ন পশুরহাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতা কারও মুখে মাস্ক নেই। গা ঘেষে সবাই অবাধে চলাফেরা করছে। তাদের মধ্যে সামান্যতম সচেতনতাবোধও কাছ করছেনা। মাস্ক বিহীন হাটে আসা একাধিক ক্রেতা নানা অজুহাত পেশ করে বলেন, তাড়াহুড়ো করে আসতে গিয়ে মাস্ক বাড়িতে রেখে এসেছি। পৌরসভার একমাত্র হাট দৌলতখান বাজার ইজারাদার মো. আলাউদ্দিন ভূইয়া জানান, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের পাশাপশি আমরাও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি। তবে এবার হাটে গরু বেশী থাকলেও বেচা-বিক্রি কম হচ্ছে। এতে করে হাট যে টাকায় ইজারা নিয়েছি, তাতে লোকসান হবার আশংকা রয়েছে। দৌলতখান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ সারথী জানান, স্বাস্থ্যবিধি কার্যকরে দৌলতখানে তিন সদস্য বিশিষ্ট মেডিকেল টিম কাজ করছে। তারপরও মানুষের সচেতনতার অভাবে হাটগুলোতে স্বাস্থ্যবিধি কার্যকর করা কঠিন হয়ে পড়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত