অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ষড়যন্ত্র শেষ হয়নি, দিল্লিতে বসে চালাচ্ছে: ফারুক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৩

remove_red_eye

২৩৩

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আবার নানা পদ্ধতি, নানা কায়দা, নানা মব সৃষ্টি করছে একটা পক্ষ। জাতীয়তাবাদী দলের সব পর্যায়ের নেতাকে আহ্বান জানাবো, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, (চক্রান্তকারী) এখনো দিল্লিতে বসে আছে (ষড়যন্ত্র চালাচ্ছে)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেই দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যদি কেউ প্রফেসর ইউনূসের অধীনে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে।

তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বলেন, তোমার অধীনে নির্বাচন, তোমার বাপের (শেখ মুজিবুর রহমান) অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ফারুক বলেন, এমন একটি নির্বাচন দিন যেখানে জনগণ তার নিজের ভোট নিজে দিতে পারবে এবং দিনের ভোট দিনে দিতে পারবে।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, আপনাদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত। একদল গণভোট না হলে নির্বাচনে যাবে না, আরেকদল পিআর না হলে নির্বাচনে যাবে না—অথচ তারা ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। মসজিদে মসজিদে প্রচারণা শুরু করে দিয়েছে, ঘরে ঘরে প্রচারণা শুরু করে দিয়েছে যে— ‘বেহেশতে নিয়ে যাব যদি দাঁড়িপাল্লায় ভোট দাও’।

ফারুক বলেন, বাংলাদেশের জনগণ জানে যে খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়াউর রহমানের দল যখনই ক্ষমতায় ছিল, জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি।

‘তারেক রহমানের আত্মত্যাগ এবং জনগণের প্রতি তার সহানুভূতি প্রমাণ হবে যদি অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে। বাংলাদেশের জনগণের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’, যোগ করেন ফারুক।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...