অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে নৌবাহিনীর অভিযানে ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৪০৫

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে নৌবাহিনীর অভিযানে ৩ হাজার মিটার অবৈধ  কারেন্ট  জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর)   বেলা ১২ টার দিকে দৌলতখানের চৌকিঘাট এলাকায় নৌবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায়  এসব  অবৈধ  কারেন্ট জাল  জব্দ করে। পরে জব্দকৃত জাল মেঘনার পাড়ে ভস্মীভূত  করা হয়। এসময় দৌলতখান থানার সাব ইন্সপেক্টর জিয়াউল আহসান ও উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার জীবন কৃষ্ণ দাস প্রমূখ  উপস্থিত ছিলেন ।

 


দৌলতখান মোঃ ইয়ামিন