অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক কণ্যা শিশুর মৃত্যু হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা ফিরোজের বাড়ির পুকুরে এই দুঘর্টনা ঘটে। 
নিহত শিশুটি হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ফিরোজের কণ্যা শিশু মোসাঃ সাদিয়া।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির সাংবাদিকদের জানান, বাড়ির সবার অগোচরে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়ন্তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।


মনপুরায় ভোলা জেলা মোঃ ইয়ামিন