অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ | ১১ই ভাদ্র ১৪৩৩

পাবনায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত বাবা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

২৬৫

মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত, পাবনা থেকে: পাবনার ফরিদপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক বাবা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) এবং তাদের মেয়ে সুমাইয়া (৭)। আহত সোহেল রানা (২৮) বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবার নাম আক্কাস আলী।

পুলিশ জানায়, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ গ্রামের বাড়ি চাটমোহরের উদ্দেশ্যে রওনা হন সোহেল রানা। পথে ফরিদপুরের ডেমরা চকচকিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে প্রাণ হারান।

স্থানীয়রা গুরুতর আহত সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ আরও জানায়, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় সিরাতুন্নবী (সা.) সিম্পোজিয়াম অনুষ্ঠিত রাসূল (সা.)-এর সংগ্রামী জীবন অনুসরণের আহ্বান

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ভোলায় ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন কেউ আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

মুখোশধারী অনেকে ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টায় আছেন: আইনমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে আজ

আরও...