অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন ১৪৩৩


ভোলায় মা ও শিশু স্বাস্থ্যসেবা বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৫২

remove_red_eye

২৭৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) নার্সিং এন্ড মিডওয়াইফাই কলেজের হলরুমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা: মু: মনিরুল ইসলাম। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসূচী এন্ড লিগ্যাল) এডভোকেট বিথী ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিকেএসএফ’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (প্রাথমিক স্বাস্থ্যসেবা) শেখ সুলতান মোহাম্মদ হেজবুল্লাহ, নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ নন্দা রাণী দাস, নার্সিং এন্ড মিডওয়াইফাই কলেজের ইন্সট্রাক্টর মো: আফজাল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কারিগরি কর্মকর্তা (পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা) মো: মিঠুন মন্ডল। প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, এফডিএ, কোডেক, ওয়েফ ফাউন্ডেশনের ২৫ সিএনএইচপি অংশ গ্রহণ করেন।


ভোলা সদর মোঃ ইয়ামিন