বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২১
১৯১
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের স্ত্রী মারিয়া নুর বলেছেন, গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলেও নুরের ওপর এতটা নৃশংসভাবে, ন্যক্কারজনক এমন হামলা হয়নি।
তিনি বলেন, ডাকসু নির্বাচনে তার ওপরে অবশ্যই হামলা হয়েছে, সেটাও কম না। আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগেরকর্মীরা হামলা করেছিলো। কিন্তু বর্তমানে ফ্যাসিস্টমুক্ত দেশে প্রশাসনের এই সময়ে এসেও এ ধরনের হামলা হবে আমারা এটা কল্পনাও করিনি।
রোববার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে স্বামীকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় দেশবাসীর কাছে নুরের জন্য দোয়া চেয়েছেন মারিয়া নুর।
তিনি বলেন, আমার জীবনটা সম্পূর্ণ আলাদা। ২৯ আগস্ট ঘটনাটি যখন ঘটে তখন আমি টিভিতে লাইভ দেখছিলাম। কখনো কল্পনাও করতে পারিনি, স্তব্ধ হয়ে গেছি, বর্ণনা করার মত ভাষা খুঁজে পাচ্ছি না।
মারিয়া নুর বলেন, তার স্বাস্থ্যের খবর নিতে আজকে হাসপাতালে এসেছি। আমাকে আবার মিডিয়ার সামনে আসতে হবে, এটা চাইনি। নুরের শারীরিক অবস্থা নিয়ে আমরা ৩৬ ঘণ্টা অবজারভেশন করবো। তারপর একটা সিদ্ধান্ত জানাবো। শারীরিকভাবে অনেকটা আঘাত করা হয়েছে তার ওপর। ব্রেন, নাক, চোয়ালে আঘাতগুলো পেয়েছেন তিনি। মেরুদণ্ডসহ বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।
তিনি আরও বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ৩৬ ঘণ্টা পরে তার অবস্থা সম্পর্কে বলা যাবে। জ্ঞান ফিরেছে তবে তার শারীরিক অবস্থা এখনো ভালো না। এর মানে নুর এখনো শঙ্কামুক্ত নয় ।
মারিয়া নুর বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা যেন করা হয়।
ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম
বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত
চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন
তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা
লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান
ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক