অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

পেশাদারিত্ব ও নিরপেক্ষতাই নির্বাচন কমিশনের মূলনীতি: সিইসি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে আগস্ট ২০২৫ বিকাল ০৩:৪৮

remove_red_eye

২১৮

নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘শিক্ষা বা প্রশিক্ষণ কখনো নৈতিকতার বিকল্প হতে পারে না।’

শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে।

সিইসি বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা ও প্রশিক্ষণে ব্যয় আসলে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ। যখন আমরা স্বাস্থ্য বা শিক্ষায় অর্থ ব্যয় করি, তখন তা আসলে দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। প্রশিক্ষণেও একই দৃষ্টিভঙ্গি থাকা দরকার।’

যোগাযোগ বিচ্ছিন্নতার নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণকালীন একটি অভিজ্ঞতা তুলে ধরেন, যেখানে একটি ছোট বার্তা ভুলভাবে পৌঁছায়। সিইসির মতে, নির্বাচনেও এ ধরনের বার্তা বিকৃতির ঝুঁকি থাকে। এজন্য প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে শোনা ও সঠিকভাবে নোট নেয়ার পরামর্শ দেন তিনি।

সিইসি জানান, ‘নির্বাচনের প্রচলিত চ্যালেঞ্জগুলোর পাশাপাশি এখন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন একটি বিশেষ সেল গঠনের পরিকল্পনা করেছে।’

তিনি প্রশিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের শুধু আইন শেখানো নয়, বরং ভুয়া তথ্য প্রতিরোধে সচেতনতা তৈরির দায়িত্বও নিতে হবে।’

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...