অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৩১৫

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় নিজ বাড়ির গাছের সাথে গলায় ফাঁস দিয়ে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করে। এই আত্নহত্যার ঘটনা নিয়ে চলছে এলাকায় গুঞ্জন।
মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিউয়নের ২ নং ওয়ার্ডে বাসিন্দা ইউসুফ রাঢ়ীর বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০ টায় ময়নাতদন্ত ছাড়াই ওই শিক্ষার্থীর মরদেহ দাফন করা হয়। 
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ না করায় ওই শিক্ষার্থীর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির।
মৃত তানিয়া আক্তার সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফ রাঢ়ীর মেয়ে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার স্কুল ক্লাস করেন বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন তানিয়া। পরে ঘুম থেকে ওঠে রাতর খাবার খান। রাতে তানিয়ার বাবা মাছ ধরতে নদীতে যান ও মা ছোট ভাইকে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে মেয়ের কোন সাড়া না পেয়ে খুঁজতে থাকেন মা। পরে বাড়ির পিছনে গিয়ে গাছের সাথে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তানিয়াকে দেখতে পান। পরে মনপুরা থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এদিকে তানিয়ার খাতায় প্রেম সংঘঠিত অনেক ধরণের লেখা পাওয়া যায়।
এদিকে মৃত তানিয়া আক্তারের বাবা ইউসুফ রাঢ়ী ও মা মেয়ের আত্নহত্যার ঘটনার ব্যাপার নিয়ে কিছু বলতে রাজি হননি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
তবে ওই শিক্ষার্থী কেন গাছের সাথে ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

মনপুরায় মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...