বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে আগস্ট ২০২৫ রাত ০৮:৫১
২৩১
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম বলেছেন মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে আমাদের জলবায়ুকে রক্ষা করতে হবে। পরিবেশকেও টিকিয়ে রাখতে হবে। পরিবেশ প্রকৃতি ভালো না রাখলে মান সভ্যতা টিকিয়ে রাখা যাবেনা। আমরা প্রকৃতিকে পথ চলায় বারবার বাধাগ্রস্থ করছি। কিন্তু প্রকৃতি তার আপন নিয়মেই চলতে থাকে। প্রকৃতি বান্ধব যন্ত্রপাতি ব্যাবহার করতে হবে।
সোমবার জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনিস্টিটিউটে ,জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় স্থানীয় উদ্ভাবনী প্রযুক্তির প্রচার ও প্রসারের লক্ষ্যে ভোলায় দুই দিনব্যাপী প্রযুক্তি প্রদর্শনীর সমাপনি ও পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন।
অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপনা করেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধাপক মোঃ (পরিবেশ ও বিজ্ঞান বিভাগ) মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা সৈয়দ মোঃ আজিম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম ম্যানেজার এ কে এম জিয়াউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুস্টিবিদ বাবুল আখতার।
সুইডেন সরকার ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)’ প্রকল্পের আওতায় ভোলার বাংকেরহাট এলাকায় জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পের ১২টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে জলবায়ু অভিযোজন সংক্রান্ত নানা উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে উন্নত চুলা, সার্জান পদ্ধতি, খাঁচায় মাছ চাষ, স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদনের ডেমো, লবণসহনশীল ফসলের জাত, ভাসমান সবজি চাষের মডেল এবং দুর্যোগকালে নিরাপদ পানি ও খাদ্য সংরক্ষণের প্রযুক্তি।
পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। স্টল সজ্জায় প্রথম স্থান অধিকার করেন চরফ্যাশনের পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত