অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে মেঘনায় জাল মারতে গিয়ে জেলে নিখোঁজ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জুলাই ২০২০ বিকাল ০৪:২৪

remove_red_eye

৮১১

চরফ্যাশনপ্রতিনিধি: ভোলার চরফ্যাশনের মেঘনা নদী ঝাকি জালে মাছ শিকার করতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৩জুলাই) বেলা ১২টার সময় বেতুয়া স্লুইজগেট এলাকায় মেঘনার তীরে ঝাকি জাল মারতে গিয়ে মাটির চাকা ভেঙ্গে নদীতে পড়ে গিয়ে ডুবে যান ওই জেলে। নিখোঁজ জেলের নাম মো. জসিম উদ্দিন ব্যাপারী (৪০)। সে আসলামপুর আয়শাবাগ গ্রামের বাসিন্দা মো. মহসিন ব্যাপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সকালে মেঘনার তীরে জাল দিয়ে মাছ ধরার জন্য জাল মারেন জসিম ব্যাপারী। এসময় নদী কিনারার নরম মাটির চাইন (চাকা) ভেঙ্গে নদীতে পড়ে গিয়ে তিনি ডুবে যান। তবে জালের দড়িটি তার হাতে বাধাঁ ছিলো বলেও জেলেরা জানান। খবর পেয়ে স্থানিয় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ফায়ার সাভির্স স্টেশন অফিসার মো. ইমরান হোসেন।

এ বিষয়ে চরফ্যাশন সদর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, নদীতে জাল মারতে গিয়ে জসিম নামের এক জেলে নিখোঁজের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং বরিশাল ফায়ারসার্ভিসের ডুবুরি টিমকে খবর পাঠানো হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...