অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৬ | ৩০শে ভাদ্র ১৪৩৩

৩ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৯

remove_red_eye

২৫০

একটানা তিনদিন পানি ছাড়ার পর অবশেষে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর রয়েছে ১০৮ দশমিক ১৫ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। পাঁচটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে এবং ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

এর আগে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ অবস্থায় বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় দ্বিতীয় দফায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ৬ ইঞ্চি খুলে দিয়ে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ৬ ইঞ্চি খুলে দিয়ে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়ার বিজ্ঞপ্তি দেওয়া হলেও সেদিন রাতে পানি ছাড়া হয়নি।

এরও আগে, হ্রদে পানি বেড়ে যাওয়ায় সোমবার (৪ আগস্ট) রাত ১২টা ৫ মিনিট থেকে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ৬ ইঞ্চি খুলে দিয়ে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়।

পরে মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টা থেকে জলকপাট দেড় ফুট খুলে সেকেন্ডে ৩০ হাজার কিউসেক, বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা থেকে আড়াই ফুট খুলে সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক, ওইদিন রাত ১১টা থেকে তিন ফুট খুলে সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক এবং বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে তিন ফুট খুলে সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি ছাড়া হয়।

এর এক সপ্তাহ পর গত ১২ আগস্ট সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

পানি বিদ্যুৎকেন্দ্রটির সক্ষমতা ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন।

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

দৌলতখানে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়

দৌলতখানে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়

ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি

ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু

আরও...