অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৩৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শহরের রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। এস সময় ভ্রাম্যমান আদালতের চারটি মামলায় ৪০  হাজার ৬শ' টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার বিকালে  পুলিশ ও নৌবাহিনীর সহায়তায়  জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা জানান,ভোলা পৌসভার নতুন বাজার সহ জনবহুল ও বাণিজ্যিক  এলাকার রাস্তা ও ফুটপাতগুলো দখল করে দীর্ঘদিন ব্যবসা করছে কিছু মানুষ। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছিল। পৌরসভার পক্ষ থেকে নোটিশ করার পরও সড়কগুলো জনগনের চলাচলের জন্য উন্মুক্ত না করায়  চকবাজার, খালপাড়, নতুনবাজার, কাচাবাজার সড়কের ফুটপাত উপর করা শতাধিক অস্থায়ী  স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এসময় স্থাপনার মালামাল জব্দ করে পৌরসভার ট্রাকে নিয়ে যায়। এছাড়া অবৈধভাবে সরকারি জায়গা দখল করে স্থাপনা করায় ভ্রাম্যমান আদালতের চারটি মামলায় ৪০  হাজার ৬শ' টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্য নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাম্মদ জিয়াউল হক জন ব্যবনায়ীর ৭ হাজার টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রট আমিত দত্ত  হাটখোলা এলাকার ইজারাদার প্রতিনিধি সম্রাটকে ৩৩ হাজার ৬শ' টাকা জরিমানা করেন। উচ্ছেদের পর ওই এলাকার সর্তক করেন ভ্রাম্যমান আদালত।

ভোলা সদর মোঃ ইয়ামিন

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...