বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩২
৩৫৩
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ ববুধবার (২০ আগস্ট) বেলা সোয়া ১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলে সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
এসময় আরও সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি সদস্য সচিব, এডভোকেট কাজি আজম, যুবদলের সদস্য সচিব জসিম খাঁন, আহবায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্র দলের আহবায়ক দানিস চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার প্রমূখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ সেচ্ছাসেবক দলের আগামীর পথচলায় আরও ঐক্যবদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। এর আগে সকালে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল'র নেতৃত্বে জেলার দৌলতখান উপজেলা সদরে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কর্মসূচীতে বিপুল পরিমান নেতাকর্মীদের সমাগম ঘটে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীর নানা দিক তুলে ধরেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত