বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০৭
৩৫৪
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার মাছঘাট থেকে এসব জাল জব্দ করা হয়।
নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের লেফটেন্যান্ট সাইদ শাহরিয়ার মাহমুদ (এল) বিএন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার মাছঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১ লক্ষ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ৪০ লক্ষ ২৫ হাজার টাকা। তবে জালের সাথে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি। পরে মনপুরা উপজেলা মৎস্য বিভাগের কর্মচারীদের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি আরো জানান,মাছের প্রজনন রক্ষা ও নদ-নদীতে অবৈধভাবে কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে ।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত