অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৪৮৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু  হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উত্তর জয়নগর ইউনিয়নের সৈজদ্দি হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। 
নিহত দুইজন হলো জামালের মেয়ে নুসরাত আক্তার (৯) একই বাড়ির নুর নবীর মেয়ে মুনতাহা (৬)। তারা সম্পর্কে চাচাতো বোন। তারা দুজনেই স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্বজনরা জানান, দুই বোন তাদের বাড়ির পুকুরের কাছে খেলাধুলা করছিলো। ধারণা করা হচ্ছে ছোটবোন মুনতাহা পুকুরে পড়ে যায়। তখন বড়বোন নুসরাত তাকে উদ্ধার করতে গেলে সেও ডুবে যায়। পরে লাশ পানিতে ভাসতে দেখে তাদেরকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। 
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, করো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


দৌলতখান মোঃ ইয়ামিন