অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে মিরাজ হত্যা মামলার আসামী গ্রেফতাদের দাবীতে মানববন্ধন

এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ২২শে জুলাই ২০২০ রাত ০৯:৪২

remove_red_eye

৮২১

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের দুলারহাটের চর যমুনা ৬নং ওয়ার্ডের বাসিন্দা শামসু মাঝির ছেলে মিরাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (২২জুলাই) বেলা ১২টার সময় চরফ্যাসন প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়েছে। এ সময় নিহত মিরাজের মা নুরনাহার বেগম কান্নাকন্ঠে বলেন, আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ছেলে মিরাজ (২২) কে গত ১৭মে/ ২০২০ তারিখে বিকল ৫টার সময়  চরযমুনা ৬নং ওয়ার্ড ঘোষেরহাট বাজারের পূর্ব পার্শ্বে খেলার মাঠে একই এলাকার সুলতান মাস্টারের ছেলে খায়রুজ্জামান টুটুল, সালাউদ্দিনের ছেলে মো.ইমরান, মোস্তফার ছেলে শাহরিয়ার ইমনসহ আারও ৮ থেকে ১০ জন মিলে ফুটবল খেলার কথা বলে পরিকল্পীতভাবে ওই খেলার মাঠে নিয়ে আসে এবং এলোপাথারিভাবে মারধর করে গুরতর জখম করে। পরে আমরা খবর পেয়ে মিরাজকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় আমার ছেলে মিরাজ গত ৬জুন সকালে মৃত্যুবরন করে। এ ঘটনায় আমি ৯জনকে আসামী করে দুলারহাট থানায় মামলা দায়ের করি। মামলা নং ৩। মামলার দায়েরের দীর্ঘ ২ মাস অতিবাহিত হলেও থানা পুলিশ কোন আসামীকেই গ্রেপ্তার করছেনা। আসামীরা প্রকাশ্য দিবালোকে দুলারহাটসহ এলাকায় চলাফেরা করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরনাহার বেগম আরও বলেন, আমরা সাথে চর যমুনা মৌজার ৮৮৬/৮৭/এবং ৮৮ দাগের ২০ শতাংশ সরকারি খাস জমিতে আমরা দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত বসবাস করে আসছি। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে ওই জমি আমরা বন্ধবস্তের জন্য আবেদন করলে বহুবার ওই জমি বন্ধবস্তের আদেশ হলেও স্থানীয় সুলতান মাস্টারের ছেলে প্রভাবশালী ইকবাল হোসেন লিটন ও ফারুক জমি বন্ধবস্তে দায়িত্বরত অফিস কর্মচারিদের ঘুষ বানিজ্জ্যের মাধ্যমে তা বন্ধ করে দেয় এবং ওই জমি থেকে আমাদের উৎখাতের পায়তারা করে আসছে। এবং বিভিন্ন সময় আমাদের মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখম করেছে । যার জন্য এ বিষয়গুলো নিয়ে তাদের সিনিয়র জুডিসিয়াল আদালতে মামলা করি। আর তাই এ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই তাদের নির্দেশনায় পূর্ব পরিকল্পীতভাবে আমার ছেলে মিরাজকে তারা হত্যা করে। আমরা প্রকৃত আসামীদের গ্রেপ্তার করে তাদের দ্রæত বিচার চাই।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...