বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪
৩১৫
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনা ফরমালি (আনুষ্ঠানিকভাবে) হয়নি। জোটের আলোচনাও হয়তো তফসিল ঘোষণার পর হবে।
আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাই মিলে একসাথে সেই দায়িত্ব পালন করব।
রোববার (১৭ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় দেড়ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
অনেক রাজনৈতিক দলের নেতারা আসন ভাগাভাগি নিয়ে কথা বলছেন, বিএনপির অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে দলটির এই নেতা বলেন, আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন, যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি, আমরা সবাই মিলে একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমালি হয় নাই।
ইসলামি দলসহ আপনাদের আগের যে জোট ছিল, আপনারা কি নির্বাচনে জোটবদ্ধভাবে যাওয়ার কোনো আলোচনায় আছেন—এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয় নাই। আসন নিয়ে আলোচনা হয়তো নির্বাচনের তফসিল ঘোষণার পরে, এখন এটা নিয়ে আলোচনার কোনো অবকাশ নাই।
প্রসঙ্গত, শনিবার জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের আসন দিয়ে কেনা যাবে না, আমরা বিক্রি হতে আসিনি। আমরা বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করব না।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত