অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৫ বিকাল ০৪:৫৫

remove_red_eye

৩২৭

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উদযাপন উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ কর্মজীবী দল আলোচনা সভা ও দোয়া মাহফিল করে।

এদিকে সকাল ১০টার দিকে প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আরেকটি আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

এ ছাড়া রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বেলা ১১টার দিকে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলগুলোতে দলের চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এর আগে এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের দলের চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

বোরহানউদ্দিনে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী পালিত

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় ৭৫ নার্স ও মিডওয়াইফের ইন্টার্নশিপ সমাপনী অনুষ্ঠান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

ভোলায় বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২৪-২৫ প্রদান

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

দৌলতখানে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক কর্মশালা

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

মাই‌ক্রোবা‌সে তুলে নিয়ে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ, গ্রেপ্তার-১

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

লালমোহনে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সাজাপ্রাপ্ত আসামিও আটক

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

আরও...