অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


তজুমদ্দিনে ২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ রাত ১২:৩২

remove_red_eye

৩৮০

এম এ হালিম, তজুমদ্দিন : ভোলার তজুমদ্দিন উপজেলায় ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় ।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে এসআই (নি.) মো. শহীদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম শম্ভুপুর এলাকায় অভিযান চালিয়ে নুর নাহারের বসতঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলো- নুর নাহার (২৩), স্বামী মো. নিরব, পিতা মো. কুট্টি মিয়া। মো. রাহিম (২২), পিতা- মৃত: মাহফুজুর রহমান। এবং মো. রামিম (২১), পিতা- তোফায়েল আহম্মেদ। তারা সকলেই শম্ভুপুর ৫ নং ওয়ার্ড, তজুমদ্দিনের বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।


তজুমদ্দিন মোঃ ইয়ামিন