অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ড. ইউনূসের সফর দুই দেশের সহযোগিতার নতুন অধ্যায় খুলে দেবে: আনোয়ার ইব্রাহীম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫০

remove_red_eye

১৯৯

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বলেছেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফর শুধুমাত্র দুই দেশের বন্ধুত্বকে দৃঢ় করবে না, পাশাপাশি মালয়েশিয়া ও বাংলাদেশের মানুষের কল্যাণে কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায়ও খুলে দেবে।  

মঙ্গলবার (১২ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকের পর ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজ সকালে আমি আমার ভালো বন্ধু, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আগমন উদযাপন করছি। তিনি সোমবার থেকে তিন দিনের জন্য মালয়েশিয়ায় সরকারি সফরে আছেন।

তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে রয়েল রেঞ্জার রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন ‘গার্ড অব অনার’ ও আনুষ্ঠানিক স্বাগত জানায়।

আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে, আমাদের নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্বে একটি বৈঠক করি। বৈঠকটি ছিল একেবারে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পরিবেশে।

এই সফর শুধু দুই দেশের বন্ধুত্বই দৃঢ় করবে না, পাশাপাশি মালয়েশিয়া ও বাংলাদেশের মানুষের কল্যাণে কৌশলগত সহযোগিতার নতুন অধ্যায়ও উন্মোচন করবে বলেও উল্লেখ করেন আনোয়ার ইব্রাহীম।  

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে সোমবার (১১ আগস্ট) থেকে তিন দিনের সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...