অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জুলাই আন্দোলনে নিহত যুবদল নেতা মহিউদ্দিন বয়াতির ১ম মৃত্যু বার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৫ রাত ১০:২০

remove_red_eye

২৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : দেশ এবং গণতন্ত্র রক্ষার জুলাই আন্দোলনে ফ্যাসিস্টের বুলেটের আঘাতে যুবদল নেতা শহীদ মোহাম্মদ মহিউদ্দিন বয়াতি এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী মোকতার হোসেন, ভোলা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন। 
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম বাহালুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির মুন্সিসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় পশ্চিম ইলিশা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি রুহুল আমিন বাঘা মাস্টার এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জাঙ্গালিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো: রিয়াজউদ্দিন।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...