অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় নিরাপত্তা চেয়ে কোর্ট স্টাফদের আবেদন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২০ রাত ১০:৪৪

remove_red_eye

১১০৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় রবিবার সকালে ভোলা জেলা ও দায়রা জজের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছেন চরফ্যাসনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারীরা। আইনজীবী ও স্টাফদের মধ্যে আদালত (চরফ্যাশন)     সংঘাত , দ্ব›দ্ব ও হুমকী ধামকী চলমান থাকায় ওই আদালতের ১৪ জন স্টাফ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়। 
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মকর্তা লিখিত অভিযোগের উদ্বৃতি দিয়ে উল্লেখ করেন,  মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ( চরফ্যাশন)  নিয়ম বহির্ভূতভাবে একটি হত্যা মামলার মূল নথি’র ফটো কপি চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হন  এ্যাডভোকেট হারুন অর রশিদ ও তার সহকারী ইউছুফ। পরে এরা লাঠিসোটাসহ বহিরাগত কয়েকজনকে নিয়ে হামলা করে স্টাফদের উপর। এতে আহত হন সেরেস্তাদার কমল দেব , পেশকার আবুল কালাম আজাদ,  অফিস সহায়ক তাপস চন্দ্র দাস। এদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর পরও স্টাফদের ফেসবুকসহ বিভিন্ন ভাবে হুমকী ধামকি দেয়া হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে ভোলা জেলা সদরে মানববন্ধন, সমাবেশ  করেন কর্মচারীরা। এদিকে হামলাকারী আইনজীবীর সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে আবেদন করা হয়েছে বলে জানান, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন।  ওই আদালতের স্টাফরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...