বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৫ রাত ০৮:৪৪
৪৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাতসহ নানা আয়োজনে জুলাই গন অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এছাড়াও শহীদ পরিবার ও আহতদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গন অভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, সিভিল সার্জন মো:মনিরুল ইসলাম, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর,সদস্য সচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা জামাতের আমির মাষ্টার মোঃ জাকির হোসাইন, ইসলামী আন্দোলন, এনসিপি নেতৃবৃন্দ,শহীদ পরিবারের স্বজনরাসহ অন্যান্যরা । অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূছ এর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়। এছাড়াও নিহতের স্মরনে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে।
আলোচনা সভার এক পর্যায়ে নিহত ৪৭ শহীদ পরিবারের সদস্যদের ২ লাখ টাকারও আহত ২০৫ পরিবারের সদস্যদের মাঝে ২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর আগে ভোলা সদর উপজেলা ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে শহীদ মোঃ শামীম হাওলাদারের কবরে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত