বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৫ রাত ০৮:৩৫
৩১৯
মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন থেকে : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি’রউদ্যোগে স্মরণকালের বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে জনাকীর্ণ বিজয় র্যালিটি মিছিল সহকারে উপজেলা বিএনপি’র কার্যালয় চত্বর থেকে শুরু হয়। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোক র্যালিতে যোগ দেন। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমুহ প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানা বলেন, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিষ্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল। রাহুমুক্ত হয়েছিল দেশ। স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় জনগণের কাছে দিনটি বিজয়ের, দিনটি আনন্দের। তিনি আরও বলেন, ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালে ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ ভোলেনি। ২৪ এর গণঅভ্যুথানের শহীদদেরও বাংলাদেশ ভুলবে না। এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম,যুগ্ন আহবায়ক মনজুরুল আলম ফিরোজ কাজী, শহিদুল আলম নাছিম কাজী, ,হুমায়ুন কবির সেলিম, পৌর বিএিনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,উপজেলা যুবদলের আহবায়ক শিহাবউদ্দিন হাওলাদার,সদস্য সচিব মো. জসিমউদ্দিন খাঁন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত