অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দৌলতখানে বিএনপি'র বিজয় মিছিলে নেতাকর্মীর ঢল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৫২৩

খালেদ মোশাররফ শামীম, দৌলতখান থেকে : গণ-অভ্যুত্থান দিবস ও আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি  উপলক্ষে  ভোলার দৌলতখানে  উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট)  বিকাল ৫ টার দিকে  দৌলতখান পৌরশহরে এ বিজয় মিছিল   বের করা হয়। মিছিলটি  উপজেলা  বিএনপির  কার্যালয়ের সামনে থেকে বের হয়ে দৌলতখান পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সভাপতি   মাফরুজা সুলতানা।

উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার,  নিজামউদ্দিন ভুঁইয়া,  সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি,  উপজেলা  যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন প্রমূখ। প্রসঙ্গত গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


দৌলতখান মোঃ ইয়ামিন