তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ রাত ১১:২৪
৩১৯
ফখরে আজম পলাশ: ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় সোমবার ২৮ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হলো “পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGS)” শীর্ষক একটি মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজনে সেরা পারফর্মিং শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে সম্মাননা প্রদান করা হয়।
পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিস ও ভোলা জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য দেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ।
বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার উন্নয়ন মানেই জাতির ভবিষ্যৎ নির্মাণ। পারফরম্যান্স বেইজড এই গ্রান্ট কর্মসূচি সরকারের গৃহীত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা প্রতিষ্ঠানগুলোর দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করবে।”যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পুরস্কার প্রদান শুধুমাত্র প্রতিষ্ঠানগুলোর মর্যাদা বাড়ায় না, বরং শিক্ষকদের মাঝে দায়িত্ববোধ, শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও এক ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে। এটি একটি দীর্ঘমেয়াদী শিক্ষাগত অগ্রগতির দিকচিহ্ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার জনাব খন্দকার ফজলে গোফরান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। শিক্ষাগত মান ও অগ্রগতির ভিত্তিতে নির্বাচিত প্রতিষ্ঠানপ্রধানদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি মেধাবী ৩০ জন শিক্ষার্থীকে অতিথিদের মাধ্যমে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
অতিথিরা বলেন, এ ধরনের প্রণোদনামূলক আয়োজন তজুমদ্দিনের শিক্ষা খাতে এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সকলে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত