অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


দৌলতখানে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৬৩৫

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখান  সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৮জুলাই)  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবানীপুর ইউনিয়নের  ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়।  
বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরি বলেন, “ক্ষতিগ্রস্তদের পাশে সরকার আছে। তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সবাইকে সহায়তা দেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন, ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপন, সাধারণ সম্পাদক মোঃ জসিম, সাংগঠনিক সম্পাদক রাসেল কাজি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফরিদ,  সদস্য সচিব জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা হাফিজ উল্লাহ ও সেলিম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। 

 


দৌলতখান মোঃ ইয়ামিন