অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২০শে এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ ১৪৩৩

বোরহানউদ্দিনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারের অর্থ বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১৯

remove_red_eye

১৭৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপির পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কারের অর্থ বিতরণ  করা হয়েছে।
 
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলার সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা  শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান- উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, ছাত্র ছাত্রী সহ আরও অনেকে।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের  মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা ও দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন,  এ উপজেলায় শিক্ষার মান আরও বাড়াতে হবে। শিক্ষকদের প্রতি বলব আপনারা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিয়ে গড়ে তুলুন, যাতে তারা বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায়  পারদর্শী হয়ে ওঠে।
 
এ সময় ২৯ জন এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের কে তাদের  অগ্রণী ব্যাংক হিসেবে ১০,০০০/ এবং এইচএসসি বা সমমানের শিক্ষার্থীদের কে  ২৫,০০০/ টাকা করে প্রেরণ করা হয়েছে।

ভোলায় যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ

ভোলায় যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ

ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী

ভোলায় ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে বুক কর্নার স্থাপনে বুকশেলফ বিতরণ, উপকৃত প্রায় ৩ হাজার শিক্ষার্থী

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ভারতীয় হাই কমিশনের পহেলা বৈশাখ উদযাপন

ভারতীয় হাই কমিশনের পহেলা বৈশাখ উদযাপন

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

রাত ৩টা পর্যন্ত অফিশিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে : তথ্যমন্ত্রী

৯০০ জনের লড়াই, বিএনপিতে কপাল খুলছে কোন ৩৬ নারীর?

৯০০ জনের লড়াই, বিএনপিতে কপাল খুলছে কোন ৩৬ নারীর?

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

আরও...