অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জলবায়ু-সহনশীল ও কিশোর-তরুণদের অন্তর্ভুক্তিমূলক এনডিসি বিষয়ক সেমিনার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৫ রাত ০৮:৩০

remove_red_eye

৫৩২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জলবায়ু-সহনশীল ও কিশোর-তরুণদের নিয়ে  এনডিসি ৩.০ বিষয়ক সভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) ভোলা সদর হাসপাতাল মিলনায়তনে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজন ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায়  সেমিনার  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা  জেলা প্রশাসক মো. আজাদ জাহান। সেমিনারে   ভোলা জেলা তথ্য অফিসার শাহ  আব্দুর রহিম নুরন্নবী এর সভাপতিত্বে এসময়  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া, ইউনিসেফ এর  বরিশাল বিভাগীয় চীফ আনোয়ার হোসেন,
সোশ্যাল অ্যান্ড  বিহেভিয়ার চেঞ্জ অফিসার সনজিত কুমার দাস,ইউনিসেফের নিউট্রেশন অফিসার রমা শাহা,সুশীলনের ডেপুটি ডিরেক্টর শিরীনা আক্তার,সুশীলনের প্রজেক্ট অফিসার পলাশ মোড়ল, ইউনিসেফের যুব প্রতিনিধি আমানুল্লাহ পরাগ সহ ২৫ জন কিশোর-কিশোরী ও তরুনার উপস্থিত ছিলেন। 
এসময় বক্তরা বলেন জলবায়ু পরিবর্তন এবং NDC (জাতীয়ভাবে নির্ধারিত অবদান)  সম্পর্কে ভোলার  তরুণদের মতামত নেওয়া হয়। 
এসময় বক্তারা আরো বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম শিকার। জাতীয় অভিযোজন পরিকল্পনায় ১৪টি ঝুঁকি চিহ্নিত হয়েছে, যার মধ্যে রয়েছে চরম উষ্ণতা, অনিয়মিত বৃষ্টিপাত, নদীভাঙন, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততা বৃদ্ধি।
বক্তারা বিশ্ব নেতৃত্বের প্রতি কার্বন নিঃসরণ কমানো, অধিক বনায়ন, উপকূলীয় অঞ্চলে জলবায়ুসহিষ্ণু কৃষি উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় পর্যায়ে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।
এছাড়াও তরুন,কিশোর-কিশোরীদের নিয়ে  জলবায়ু পরিবর্তন, এনডিসি এবং এনডিসি ৩.০ কি?, গ্রিনহাউস গ্যাস নির্গমণ, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে শিশু, কিশোর ও তরুণদের জীবনে এটি কি প্রভাব ফেলে প্যারিস চুক্তি এবং এনডিসি (জাতীয় নির্ধারিত অবদান) কী  বিষয়ে আলোচনা করা হয়। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...